News Flash

  • Home
  • দিনের খবর
  • ম্বইয়ের জাম্বো কোভিড সেন্টার কেলেঙ্কারি মামলায় ইডির ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
Image

ম্বইয়ের জাম্বো কোভিড সেন্টার কেলেঙ্কারি মামলায় ইডির ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স) : মুম্বইয়ের জাম্বো কোভিড সেন্টার কেলেঙ্কারির মামলায় ইডি ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। মুম্বইতে করোনার সময় যে জাম্বো কোভিড সেন্টার কেলেঙ্কারির মামলা হয়েছিল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, শিবসেনা নেতা সঞ্জয় রাউতের ঘনিষ্ঠ সুজিত পাটকর সহ ৬ জনের বিরুদ্ধে বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেছে। এই চার্জশিটটি ৭৫ পৃষ্ঠার। অভিযোগ করা হয়েছে, সুজিত পাটকর সহ ৬ জন ৩২ কোটি টাকা আত্মসাৎ করেছে।

করোনার সময় লাইফ লাইন হাসপাতাল, ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানিকে ডাক্তার এবং চিকিৎসা কর্মী সরবরাহ করার চুক্তি দিয়েছিল। করোনা রোগীদের স্বাস্থ্য সুবিধা দেওয়ার নামে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্ত করতে গিয়ে ইডি প্রমাণ পেয়েছে, মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন কোম্পানির জমা দেওয়া উপস্থিতি শীট এবং তথ্যগুলি জাল। ইডির তদন্তে জানা গিয়েছে, সঞ্জয় রাউতের ঘনিষ্ঠ সুজিত পাটকরের নির্দেশেই এই সব করা হয়েছে। এছাড়া সুজিত পাটকরও কোম্পানির চুক্তি পাওয়ার ক্ষেত্রে বড়সড় ভূমিকা নিয়েছিল। ইডি আরও দাবি করেছে, এই অপব্যবহার থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থ পাটকরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছিল।
ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলায় সুজিত পাটকর, ডাঃ হেমন্ত গুপ্ত, সঞ্জয় শাহ, রাজীব সালুনখে, ডাঃ কিশোর বিসুর, লাইফ লাইন হাসপাতাল ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি এবং ডাঃ অরবিন্দ সিং-এর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডির আধিকারিকরা।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top