News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা কৌশল যোজনা প্রকল্পের সূচনা, খুশির আবহ কারিগর মহলে
Image

১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা কৌশল যোজনা প্রকল্পের সূচনা, খুশির আবহ কারিগর মহলে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): প্রতীক্ষিত ”বিশ্বকর্মা কৌশল যোজনা প্রকল্প”-র সূচনা হচ্ছে ১৭ সেপ্টেম্বর, রবিবার। ওই দিন বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষ্যে নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সপো সেন্টারে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রকল্পকে ঘিরে খুশির আবহ দেশের কারিগর মহলে। ১৩ হাজার কোটি টাকার বিশ্বকর্মা যোজনায় দেশের ‘প্রথাগত কারিগরেরা’ ২ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত ঋণ পাবেন। এ বছর স্বাধীনতা দিবসের দিন লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা যোজনার কথা ঘোষণা করেছিলেন। ঘটনাচক্রে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ওই দিনই ১৩ হাজার কোটি টাকার বিশ্বকর্মা প্রকল্প চালু হবে, এই প্রকল্পের ফলে প্রায় ৩০ লক্ষ কারিগর উপকৃত হবেন।

এই প্রকল্পে প্রথম দফায় ৫ শতাংশ সুদে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন কারিগরেরা। দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। প্রসঙ্গত, চলতি বছর বাজেটে ‘বিশ্বকর্মা যোজনা প্রকল্পে’র কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছিলেন, এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্যের পাশাপাশি, কারিগরদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও পণ্যের প্রচার কী ভাবে হয়, তা শেখানো হবে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top