News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের এটাহ-তে এনকাউন্টার, পুলিশের গুলিতে আহত এক কুখ্যাত দুষ্কৃতী
Image

উত্তর প্রদেশের এটাহ-তে এনকাউন্টার, পুলিশের গুলিতে আহত এক কুখ্যাত দুষ্কৃতী

এটাহ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় পুলিশের গুলিতে আহত হয়েছে কুখ্যাত এক দুষ্কৃতী। শুক্রবার ভোররাতে নাকা চেকিংয়ের সময় ওই দুষ্কৃতীকে থামতে বলে পুলিশ, কিন্তু সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গুলি চালালে ওই দুষ্কৃতী আহত হয়। এরপর তাকে পাকড়াও করেছে পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম-সৌরভ শাক্য। ধৃত দুষ্কৃতীর বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে, তার মাথার দাম ধার্য করা হয়েছিল ২০ হাজার টাকা।

এএসপি (গ্রামীণ) সত্যপাল সিং বলেছেন, “বাসরেহার থানা এলাকায় পুলিশ চেকিংয়ের সময়, একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামানো হয়েছিল, কিন্তু সে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে সে আহত হয়। ওই দুষ্কৃতীকে সৌরভ শাক্য বলে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে ৭টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তার মাথার দাম ধার্য করা হয়েছিল ২০ হাজার টাকা।”

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top