News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনুষ্ঠান বয়কট করা ১৪ সংবাদ সঞ্চালকের নামের তালিকা প্রকাশ করল আইএনডিআইএ জোট
Image

অনুষ্ঠান বয়কট করা ১৪ সংবাদ সঞ্চালকের নামের তালিকা প্রকাশ করল আইএনডিআইএ জোট


নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিরোধী জোটের বড় সিদ্ধান্ত। একাধিক টিভি চ্যানেলের সঞ্চালক ও অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল আইএনডিআইএ । বৃহস্পতিবার ১৪ সংবাদ সঞ্চালকের নামের তালিকা প্রকাশ করে জানান হয় আইএনডিআইএ জোট এই সঞ্চালকদের অনুষ্ঠানে কোনও প্রতিনিধি পাঠাবে না।

বুধবার দিল্লিতে শরদ পওয়ারের বাসভবনে বসেছিল সমন্বয় কমিটির প্রথম বৈঠক। বৈঠক শেষেই জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল একগুচ্ছ টিভি শো এবং সঞ্চালককে বয়কট করবে জোট। একই সঙ্গে বলা হয়েছিল শ্রীঘ্রই সেই তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে একটি তালিকা। সমন্বয় কমিটিতে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেই জানানো হয়। তাতে ১৪ জন সঞ্চালকের নামের তালিকা প্রকাশ করা হয় । তাঁরা হলেন, আমন চোপড়া, প্রাচী পরাসর, রুবিকা লিকায়ত, চিত্রা ত্রিপাঠি, সুধীর চৌধুরি, অমীশ দেবগন, অর্ণব গোস্বামী, নভিকা কুমার, আনন্দ নরসিহাম, গৌরব সায়ন্ত, অদিতি ত্যাগী, সুশান্ত সিনহা, অশোক শ্রীবাস্তব , শিব আরুর। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে আইএনডিআইএ জোট এই সঞ্চালকদের অনুষ্ঠানে কোনও প্রতিনিধি পাঠাবে না। কারণ হিসেবে জানানো হয়েছে, তাঁরা এমন কোনও সংবাদ অনুষ্ঠানের অংশ হতে চান না, যেখানে কেবল মাত্র বিরোধিদের নিন্দা করা হবে। তাদের কথায় উঠে আসে সংবাদ মাধ্যমের একপাক্ষিক প্রচার প্রসঙ্গ।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top