News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের ভাষার বৈচিত্র্যকে একত্রিত করার নাম হিন্দি : অমিত শাহ
Image

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের ভাষার বৈচিত্র্যকে একত্রিত করার নাম হিন্দি : অমিত শাহ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): সমস্ত দেশবাসীকে হিন্দি দিবসের হার্দিক শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। হিন্দি দিবসের শুভেচ্ছা বার্তায় বৃহস্পতিবার অমিত শাহ বলেছেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের ভাষার বৈচিত্র্যকে একত্রিত করার নাম হিন্দি।” অমিত শাহ বলেছেন, “স্বাধীনতা আন্দোলন থেকে এখনও পর্যন্ত, হিন্দি দেশকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

প্রতি বছর ১৪ সেপ্টেম্বর দিনটি হিন্দি দিবস হিসেবে পালিত হয়। হিন্দি ভাষার প্রচার ও প্রসারই এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন এক ভিডিও বার্তায় আরও বলেছেন, “রাষ্ট্রসঙ্ঘেও হিন্দি ব্যবহারের ওপর জোর দিয়েছে ভারত… তৃতীয় ”অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন” এই বছর পুনেতে আয়োজন করা হবে।”

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top