News Flash

  • Home
  • বিদেশ
  • পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ায় কিম জং উন
Image

পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ায় কিম জং উন

সিউল, ১২ সেপ্টেম্বর (হি. স.) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাশিয়া এসে পৌঁছেছেন উত্তর কোরিয়ার স্বৈরচারি শাসক কিম জং উন ।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন। রবিবার বিকেলে রাজধানী পিয়ংইয়ং থেকে একটি বিশেষ ট্রেনে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। তার সঙ্গে সামরিক কর্মকর্তারাও রাশিয়া পৌঁছেছেন। এই ট্রেনটি মঙ্গলবার ভোরে রাশিয়ায় প্রবেশ করেছে। মার্কিন আধিকারিকরা একটি প্রতিবেদনে দাবি করেছে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছে অস্ত্র সহায়তা চাইতে পারেন।

মিডিয়া রিপোর্ট অনুসারে, কিমের প্রতিনিধি দলে তার পররাষ্ট্রমন্ত্রী চো সান হুই, কোরিয়ান পিপলস আর্মি মার্শাল রি পিয়ং চোল এবং পাক জং চোন সহ শীর্ষ সামরিক আধিকারিকরা রয়েছেন। পূর্ব রাশিয়ার ভ্লাদিভোস্টক শহরে কিম ও পুতিনের দেখা হওয়ার কথা। ২০১৯ সালেও কিমের সঙ্গে পুতিনের প্রথম বৈঠক একই জায়গায় হয়েছিল। কোভিড-১৯ মহামারীর পর এটাই কিমের প্রথম বিদেশ সফর।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top