News Flash

Image

টিআরটিসিতে ই-টিকেটিং

আগরতলা, ১১ সেপ্টেম্বর : আজ এক অনুষ্ঠানে মধ্য দিয়ে টি আর টি সি ইটিকেটিং ব্যবস্হা চালু করেছে।টি আর টি সি-র চেয়ারম্যান অভিজিৎ দেবের হাত ধরে ইটিকেটিং সিস্টেম চালু হয়েছে। এর পাশাপাশি ক্লিয়ার ট্রিপ প্রাইভেট লিমিটেড টি আর টি সি-র সমস্ত কাস্টমারদের ভ্রমণের জন্য এখন থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ওড়ানের জন্য বিভিন্ন বিমান সংস্থার টিকিট কাটার ব্যবস্থাও চালু হয়েছে।

এদিন এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ভাইস চেয়ারম্যান সমর রায় টি আর টি সির ডিরেক্টর অশোক পাল সহ অন্যান্যরা।

এ বিষয়ে আর টি সি-র চেয়ারম্যান অভিজিৎ দেব বলেন, যাত্রী সাধারনের সুবিধার্থেই এই ব্যবস্থা চালু করল টি আর টি সি কর্তৃপক্ষ। পে টিএম অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাস পরিষেবা আগরতলা থেকে সাব্রুম এবং আগরতলা থেকে খোয়াই বিভিন্ন টিকিট কাউন্টারে এবং টি আর টি সি-র বাসগুলিতে পে টিএম কিউআর কোড সক্ষম সাউন্ড বক্স এর মাধ্যমে এখন থেকে যাত্রীরা তাদের ভাড়া মেটাতে পারবে।তার ফলে টিকিট কাটতে গিয়ে খুচরো টাকা নিয়ে যে সমস্যা থাকে এখন থেকে তা অনেকটাই দূর হবে।

এদিন তিনি আরও বলেন,ইটিকেটিং ব্যবস্হার পাশাপাশি আজ ক্লিয়ার ট্রিপ প্রাইভেট লিমিটেড টি আর টি সি-র সমস্ত কাস্টমারদের ভ্রমণের জন্য এখন থেকে টিআরটিসি এর কাউন্টার থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ওড়ানের জন্য বিভিন্ন বিমান সংস্থার টিকিট কাটার ব্যবস্থাও চালু হয়েছে।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top