News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংঘর্ষে চুপ থাকবে না বিজেপি, প্রতিরোধ গড়ে তোলা হবে, উন্নয়নকে স্তব্ধ করতে চাইলে বিজেপি চুপ থাকবে নাঃ সুব্রত চক্রবর্তী
Image

সংঘর্ষে চুপ থাকবে না বিজেপি, প্রতিরোধ গড়ে তোলা হবে, উন্নয়নকে স্তব্ধ করতে চাইলে বিজেপি চুপ থাকবে নাঃ সুব্রত চক্রবর্তী

আগরতলা, ১১ সেপ্টেম্বর।। সোমবার সন্ধ্যায় বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি ডাঃ অশোক সিনহা এবং বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এদিনের সাংবাদিক সম্মেলনে দুটি বিষয়ের উপর আলোচনা করেছেন নেতৃত্বরা।

রাজ্য বিজেপির সহ সভাপতি ডাঃ অশোক সিনহা এদিন রাজ্য সরকারকে ধন্যবাদ জানান এনএইচএম কর্মীদের বেতন বৃদ্ধি করার জন্য। তিনি বলেন রাজ্য সরকারের এই বেতন বৃদ্ধির ফলে উপকৃত হয়েছেন ২০৫১ টি পরিবার। তিনি বলেন ৫ শতাংশ থেকে ৮১ শতাংশ পর্যন্ত  বেতন বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে যারা একেবারেই কম বেতন পেতেন তাদের সব থেকে বেশি বেতন বৃদ্ধি পেয়েছে। এই উদ্যোগের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

অন্যদিকে আজ জম্পুইজলা টাকারজলায় ঘটে যাওয়া বিজেপি এবং তিপ্রা মথার সংঘর্ষ নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী । তিনি বলেন, ওই এলাকায় আরও কি কি উন্নয়ন করা প্রয়োজন, দলীয় বিভিন্ন বিষয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় তিপ্রা মথা কর্মীরা বিজেপি কর্মীদের উপর হামলে পরে বলে অভিযোগ করেন তিনি। বিজেপির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, এবং গাড়ি বাইক ভাংচুর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ ঘটনা সামাল দিতে গেলে তাদের উপরও আক্রমন করা হয়েছে বলে জানিয়েছেন সুব্রত চক্রবর্তী। এদিন সাংবাদিক সম্মেলন থেকে তিপ্রা মথাকে লাল মথা বলে অভিহিত করলেন তিনি। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মার বাড়িতে আক্রমণের বিবরণ তুলে ধরা হয় এদিন। এদিন সুব্রত চক্রবর্তী বলেন, রাজনৈতিক জমি খুঁজে না পেয়ে বিরোধীরা এই ধরনের কাণ্ড সংঘটিত করছে। তার বিরুদ্ধে বিজেপি প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top