News Flash

Image

হাইলাকান্দির পাঁচগ্ৰামে ২০০০ ইয়াবা সহ গ্ৰেফতার এক

হাইলাকান্দি (অসম), ১১ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তর্গত পাঁচগ্ৰামে ২০০০টি মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্ৰেফতার করা হয়েছে এক যুবককে। গ্রেফতারকৃত যুবককে পার্শ্ববর্তী কাছাড় জেলার অন্তর্গত জালালপুরের বাসিন্দা বলে পরিচয় পাওয়া গেলেও নাম জানা যায়নি।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি জায়গায় আজ সোমবার সকালে পাঁচগ্ৰামের এক নির্দিষ্ট জায়গায় সাদা পোশাকে স্থানীয় থানার পুলিশ নেশাদ্রব্য পাচারকারীকে ধরতে অপেক্ষা করছিল। এক সময় ইয়াবা ট্যাবলেটের প্যাকেট আরেক মাদক কারবারির হাতে হস্তান্তর করতে গিয়েছিল যুবক। তখনই তাকে ঝাপটে ধরে ফেলে পুলিশ। তবে তার অপর সাঁকরেদ পালিয়ে গা ঢাকা দিয়েছে।

ধৃত যুবকটি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাকি বলেছে, ইয়াবা ট্যাবলেটগুলি সে কাছাড় জেলার কাটিগড়া থেকে সংগ্রহ করেছিল। কত টাকার ইয়াবা ট্যাবলেট তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সে সম্পর্কে এখনই কোনও তথ্য জানাতে পারেননি পুলিশের তদন্তকারী অফিসার।

Releated Posts

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top