News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিশু হত্যার মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত
Image

শিশু হত্যার মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত

 আগরতলা, ১০ সেপ্টেম্বর।। ধলাই জেলার  রইস্যাড়ি থানা এলাকায় এক শিশুকে হত্যার দায়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ঘটনার বিবরণে জানা যায় ,গত ১৯/০৯/২০১৯ রইস্যাবাড়ি থানার অন্তর্গত  দেশরায় পাড়ার ২৩ বছরের যুবজ হেমন্ত এিপুরা পিতা রইশ্যামনি এিপুরা বাড়ির পাশে ধানের জমিতে কাজ করছিলেন। হেমন্ত দেখতে পান যে ধানের জমির আইল থেকে পোকা তুলছিল তিন বন্ধু। হেমন্ত তখন সে জমিতে কাজ করছিলেন। এই পোকা তুললে জমির আইল নষ্ট হবে। সে তাদের পোকাগুলো তুলতে বাধা দেন। এই তিন বন্ধু না কথা না শোনায় উত্তেজিত হয়ে এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। ভয়ে তিন শিশু বন্ধু মধ্যে  দুইজন  পালিয়ে যায়। কিন্তু একজন পালাতে পারেনি  ।  তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে হেমন্ত ত্রিপুরা। এনিয়ে রইস্যাবাড়ি থানায় মামলা হয় । যার কেস নং এসটি(টি-১)০৬/২০২০ফাইল নং২০/২০১৯রইস্যাবাড়ি থানা।

এই কেসের আইও ছিলেন এস.আই সুলেমান রিয়াং। ধলাই জেলার  জেলা ও দায়রা জজ গৌতম সরকার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দেন।

Releated Posts

আগরতলায় ফ্রুট ফুড ফেস্টিভ্যাল, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির উপর জোর মন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ১২ জুলাই: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর ফলভিত্তিক খাদ্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে রাজধানী আগরতলায়…

ByByReshmi Debnath Jul 12, 2026

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের আহ্বান মুখ্যমন্ত্রীর, উদ্বোধন হলো ৫০ শয্যার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল হাসপাতাল

আগরতলা, ১২ জুলাই:  রাজ্যে মাদক কারবার ও নেশার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একযোগে লড়াইয়ে শামিল হয়ে যুদ্ধ ঘোষণা করতে আহবান…

ByByReshmi Debnath Jul 12, 2026

জিরো পয়েন্টে বাঁধ সংস্কারে বাধার অভিযোগ, ১২ গ্রাম প্লাবনের আশঙ্কায় টিলাবাজারে পথ অবরোধ

কৈলাসহর, ১২ জুলাই : ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের আন্তর্জাতিক জিরো পয়েন্ট এলাকায় মনু নদীর ভাঙন রোধে…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

আগরতলা, ১২ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দেবব্রত দাস।…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top