News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় জুনিয়র ফুটবলের জন্য রাজ্য দল ঘোষিত
Image

জাতীয় জুনিয়র ফুটবলের জন্য রাজ্য দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। জাতীয় জুনিয়র ফুটবল টুর্নামেন্টের জন্য রাজ্য দল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অন্ধপ্রদেশের অনন্তপুরমে  জাতীয় জুনিয়র বালকদের ফুটবল  চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন ইতোমধ্যে প্রাথমিক বাছাই পর্বের শেষে ২১ সদস্য বিশিষ্ট রাজ্য দল গঠন করেন। টিএফএ সচিব অমিত চৌধুরী আজ, রবিবার রাজ্য দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন। উল্লেখ্য, ২-১-২০১০ থেকে ৩১-১২-২০১১ তারিখের মধ্যে যাদের জন্ম, তারাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারছে। রাজ্য দলটি হল: জিউস চাকমা, অজয় সূত্রধর, অমিত দেববর্মা, মৃণাল কুমার চাকমা, রমজান মিয়া, উইলসন দেববর্মা, মেসি মলসম, জ্যাকশন জমাতিয়া, ইমানুয়েল ত্রিপুরা, জরা জমাতিয়া, সুব্রত সিনহা, জেসিস ডার্লং, থিনাঙ্গ দেববর্মা, ধনকুমার জমাতিয়া, আপন দে, অভিসেন দেববর্মা, রণবীর দেববর্মা, রবিউল হাসান, আয়ুস দেববর্মা, বেরডম দেববর্মা, ভিক্টর হালাম। দলের সঙ্গে রয়েছেন কোচ অনিমেষ দেব এবং ম্যানেজার তপজ্যোতি দেবনাথ। যথাসময়ে রাজ্য দল অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে বলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন থেকে জানানো হয়েছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top