News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যসচিবকে ডেকে পাঠানো হল রাজভবনে
Image

মুখ্যসচিবকে ডেকে পাঠানো হল রাজভবনে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি স)। শনিবার সন্ধ্যায় আচমকা মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পরেই বিভিন্ন মহলে কৌতূহুল তৈরি হয় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর সম্পর্কে প্রকাশ্যে যে যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ করবেন।

বস্তুত, বিধানসভায় গৃহিত একাধিক বিল বেশ কিছুকাল ধরেই রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে। এর মধ্যে রয়েছে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য করা, উপাচার্য মনোনয়নে সন্ধান কমিটির কাঠামো বদল, মন্ত্রিসভার রদবদল প্রভৃতি। রাজ্যপালের সিলমোহর না পাওয়ায় বিভিন্ন সময়ে তাঁর সম্পর্কে বিভিন্ন সভায় সমালোচনা করছেন মুখ্যমন্ত্রী-সহ তাঁর কিছু সহকর্মী।

এ ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রাজভবনে সরকারের নানা ‘বেআইনি’ কাজের নির্দিষ্ট অভিযোগ করেছেন রাজ্যপালের কাছে। এ সবের পাশাপাশি শনিবার তাঁর সম্পর্কে রাজ্যের শিক্ষামন্ত্রী এমন কিছু মন্তব্য করেছেন, যেগুলো রাজ্যপালের কাছে বেশি মাত্রায় অসম্মানের বলে মনে করেন ওয়াকিবহাল মহল।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top