News Flash

  • Home
  • দেশ
  • জন্মাষ্টমী উপলক্ষে অভিনব কৃষ্ণ সাজো প্রতিযোগিতা কলকাতায়
Image

জন্মাষ্টমী উপলক্ষে অভিনব কৃষ্ণ সাজো প্রতিযোগিতা কলকাতায়

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : কলকাতার শ্রী শ্রী ভগবান পার্থ সারথী মন্দির উন্নয়ন কমিটি আয়োজিত কৃষ্ণ সাজা প্রতিযোগিতায় বুধবার অংশ নিল বেলেঘাটা এলাকার খুদে শিশুরা। মোট ৪১ জন শিশু এই প্রদর্শনী বা প্রতিযোগিতায় অংশ নেয়।

আবহমান কাল ধরে শ্রীহরি বা শ্রীকৃষ্ণ আমাদের কাছে কখনও ভগবান, কখনও ননীচোর নন্দলালা গোপাল আবার কখনও বা গোপবালক। কোথায় যেন দ্বারকাধিপতি, কুরুক্ষেত্র সমরাঙ্গনে শ্রীকৃষ্ণ বা ব্রজের রাখাল বালক মিলে মিশে একাকার হয়ে যান। তাই তাঁর জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষে কেউ সেজেছে বংশীধারী, কেউ বা সুদর্শনধারী কেউ বা গোঠের রাখল। ননীচোরা থেকে বাল গোপাল। এমনকি কালীয় নাগ দমনকারী কৃষ্ণ সাজে খেলে বেড়াচ্ছে খুদে কৃষ্ণরা। এভাবেই

এই অভিনব প্রতিযোগিতা দেখতে ভিড় করেন বহু মানুষ। মন্দির কমিটির সাধারন সম্পাদক অরূপ চক্রবর্তী বলেন, শিশু বয়স থেকেই বাচ্চাদের মনে ভগবান শ্রীকৃষ্ণ ও তার কর্মকান্ড তুলে ধরতে প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও দূর দুরান্ত থেকে খুদে প্রতিযোগীরা অংশ নিয়েছেন। মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

হয়ত আজকের কৃষ্ণ সাজা বালকেরা আমাদের সমাজ জীবনে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে এগিয়ে আসবে এই আশা নিয়ে বাবা মায়েরাও তাদের শিশুদের সাজিয়ে তোলে কৃষ্ণের নানা রুপে।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top