News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘নজর ঘোরানোর কৌশল’, দেশের নাম বদল নিয়ে টুইটারে অভিষেক
Image

‘নজর ঘোরানোর কৌশল’, দেশের নাম বদল নিয়ে টুইটারে অভিষেক

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : ইণ্ডিয়া নাম পরিবর্তন করে ভারত রাখার বিষয়ে এবার সুর চড়ালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন নামকরণের পেছনে ‘নজর ঘোরানো’ তত্ত্ব তুলে ধরলেন তিনি। টুইটে নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রকে তুলোধোনা অভিষেকের।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন টুইটারে জানান, ইণ্ডিয়া বনাম ভারত মূলত বিজেপি সরকারের নজর ঘোরানোর একটি কৌশল। ডাবল ইঞ্জিন এবং জাতীয়তাবোধ নিয়ে কেন্দ্রীয় সরকার ঠুনকো প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি বলে জানান অভিষেক।

তিনি বলেন, আকাশছোঁয়া জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক অশান্তি, কর্মসংস্থানের অভাব, সীমান্তে সমস্যা নিয়ে দেশে একাধিক সমস্যা রয়েছে। সেগুলি নিয়ে আলোচনা না করে নজর ঘোরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Releated Posts

আরজি কর মামলায় ভিসেরা নমুনা ‘কারচুপির’ অভিযোগে সিবিআই-কে তদন্তের নির্দেশ আদালতের

কলকাতা, ১১ জুলাই (আইএএনএস) : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় নিহত তরুণী…

ByBySandeep Biswas Jul 11, 2026

চন্দ্রযান-৩-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে নিউজিল্যান্ডের মহাকাশ প্রযুক্তি: অকল্যান্ডে প্রধানমন্ত্রী মোদী

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস) : ভারতের চন্দ্রাভিযান চন্দ্রযান-৩-এর সাফল্যে নিউজিল্যান্ডের মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন…

ByBySandeep Biswas Jul 11, 2026

জাতীয় সঙ্গীত ও জাতীয় গান নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক তরজা, মুখোমুখি বিজেপি ও বিরোধীরা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান পরিবেশন সংক্রান্ত কেন্দ্রের নতুন নির্দেশিকাকে ঘিরে শনিবার রাজনৈতিক…

ByBySandeep Biswas Jul 11, 2026

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি খসড়া পর্যালোচনায় অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের কমিটি, প্রকাশিত আট সদস্যের নাম

কলকাতা, ১১ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) বিল, ২০২৬-এর খসড়া…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top