News Flash

  • Home
  • দেশ
  • বিরোধীদের জোটকে উপেক্ষা করতেই ”ভারত” ব্যবহার করছে কেন্দ্র : ভূপেশ বাঘেল
Image

বিরোধীদের জোটকে উপেক্ষা করতেই ”ভারত” ব্যবহার করছে কেন্দ্র : ভূপেশ বাঘেল

রায়পুর, ৬ সেপ্টেম্বর (হি.স.): বিরোধীদের আইএনডিআইএ জোটকে উপেক্ষা করতেই “ভারত” শব্দবন্ধ ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বাঘেল বলেছেন, “আসলে বিরোধীদের আইএনডিআইএ জোটকে উপেক্ষা ও এড়িয়ে যেতেই ভারত শব্দ ব্যবহার করছে কেন্দ্র।”

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, যদি ভারত নামে কোনও জোট তৈরি হয় তাহলে কেন্দ্র কী করবে? বাঘেল প্রশ্ন করেছেন, “কেন্দ্র কী তাহলে সেই নামও পরিবর্তন করবে?” বাঘেল বলেছেন, “আমরা রাষ্ট্রপতির কাছ থেকে আমন্ত্রণ পত্র পেয়েছি, এযাবৎ ”প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া” থেকে আমরা আমন্ত্রণ পত্র পেতাম, এবার আমন্ত্রণ পেলাম ”প্রেসিডেন্ট ও ভারত” থেকে, ইন্ডিয়া শব্দে কী কোনও সমস্যা আছে?”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top