News Flash

Image

তিন মন্ত্রীর উপস্থিতিতে ডিমা হাসাও জেলার ১৩ কৃতী শিক্ষককে সরকারি সংবর্ধনা

হাফলং (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার ১৩ জন কৃতী শিক্ষক-শিক্ষিকাকে সরকারিভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৬২-তম শিক্ষক দিবসে আজ মঙ্গলবার হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে রাজ্যের তিন মন্ত্রী পীযূষ হাজারিকা, যোগেন মোহন ও নন্দিতা গার্লোসার উপস্থিতিতে ডিমা হাসাও জেলার মোট ১৩ জন কৃতী শিক্ষক-শিক্ষিকাকে সরকারিভাবে সংবর্ধনা জানানো হয়েছে। তাছাড়া মন্ত্রী নন্দিতা গার্লোসা তাঁর বিধায়ক তহবিল থেকে জেলার তিন কৃতী শিক্ষককে পাঁচ হাজার টাকার পুরষ্কার প্রদান করেন।

৬২-তম শিক্ষক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, শিক্ষক-শিক্ষিকারা হচ্ছেন সমাজ গঠনের মূল কারিগর। তিনি বলেন, সুস্থ সমাজ গঠনে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম। শিক্ষক-শিক্ষিকারা হচ্ছেন শিক্ষাগুরু। শিক্ষাগুরু ছাড়া কেউ নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় না। তাই শিক্ষাগুরুর প্রতি যথার্থ সম্মান জানানো প্রত্যেক ছাত্রছাত্রীর প্রধান কর্তব্য, বলেন মন্ত্রী হাজরিকা।

তিনি বলেন, শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষা প্রদান করে দেশ গঠন তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলছেন।

এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানের প্রথমে ড. সর্বেপল্লি রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মন্ত্রী পীযূষ হাজরিকা, যোগেন মোহন সহ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্তকুমার দাস, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য লাল সিয়ামে ডার্নে, স্যামুয়েল চাংসন, স্কুলসমূহের পরিদর্শক গায়েত্রী নাইডিং প্রমুখ।

Releated Posts

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top