আগরতলা , ৫ সেপ্টেম্বর : বীরগঞ্জ থানাধীন মৈলাক গ্রামের নজরুল কলোনিতে পুলিশ অফিসারের উপর আক্রমণকারী অভিযুক্ত জুয়ারীদের গ্রেপ্তার করতে গিয়ে তাদের না পেয়ে বাড়িঘরে হামলা,ভাঙচুর ও নিকট আত্মিয়দের মারধরের অভিযোগ উঠেছে বীরগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে। তবে বীরগঞ্জ থানার পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনার বিবরণে জানা যায় বীরগঞ্জ থানার পুলিশ জোয়ারিদের পাকড়াও করার জন্য মৈলাক গ্রামের নজরুল কলোনিতে অভিযান চালায়। মূল অভিযুক্তকে বাড়ি ঘরে না পেয়ে পুলিশ রীতিমতো রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা সংঘটিত করে ওই এলাকায়,এমনই অভিযোগ। অভিযুক্তকে বাড়িতে না পেয়ে তার আত্মীয়- পরিজনদের বাড়িতে ঢুকে ঘরের জিনিসপত্র তছনছ ও ভাঙচুর করেছে পুলিশ কর্মীরা। শুধু তাই নয়, মহিলা সহ পরিবারের লোকজনদের ওপর লাঠিপেটা করে পুলিশ, এমনই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে।

অভিযুক্ত জুয়ারীদের গ্রেপ্তার করতে গিয়ে না পেয়ে বাড়িঘরে হামলা,ভাঙচুর ও মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















