News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অভিযুক্ত জুয়ারীদের গ্রেপ্তার করতে গিয়ে না পেয়ে বাড়িঘরে হামলা,ভাঙচুর ও মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Image

অভিযুক্ত জুয়ারীদের গ্রেপ্তার করতে গিয়ে না পেয়ে বাড়িঘরে হামলা,ভাঙচুর ও মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আগরতলা , ৫ সেপ্টেম্বর : বীরগঞ্জ থানাধীন মৈলাক গ্রামের নজরুল কলোনিতে পুলিশ অফিসারের উপর আক্রমণকারী অভিযুক্ত জুয়ারীদের গ্রেপ্তার করতে গিয়ে তাদের না পেয়ে বাড়িঘরে হামলা,ভাঙচুর ও নিকট আত্মিয়দের মারধরের অভিযোগ উঠেছে বীরগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে। তবে বীরগঞ্জ থানার পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার বিবরণে জানা যায় বীরগঞ্জ থানার পুলিশ জোয়ারিদের পাকড়াও করার জন্য মৈলাক গ্রামের নজরুল কলোনিতে অভিযান চালায়। মূল অভিযুক্তকে বাড়ি ঘরে না পেয়ে পুলিশ রীতিমতো রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা সংঘটিত করে ওই এলাকায়,এমনই অভিযোগ। অভিযুক্তকে বাড়িতে না পেয়ে তার আত্মীয়- পরিজনদের বাড়িতে ঢুকে ঘরের জিনিসপত্র তছনছ ও ভাঙচুর করেছে পুলিশ কর্মীরা। শুধু তাই নয়, মহিলা সহ পরিবারের লোকজনদের ওপর লাঠিপেটা করে পুলিশ, এমনই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top