News Flash

  • Home
  • দেশ
  • নতর্কীকে গণধর্ষণের অভিযোগে ৪ অভিযুক্তকে গ্রেফতার
Image

নতর্কীকে গণধর্ষণের অভিযোগে ৪ অভিযুক্তকে গ্রেফতার

হাবরা, ৪ সেপ্টেম্বর (হি স)। টাকা দেওয়ার নাম করে ডেকে নতর্কীকে গণধর্ষণের অভিযোগে ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। রাত তিনটে নাগাদ অশোকনগর থানার টহলদারি ভ্যান হাবরা চৈতন্য কলেজ সংলগ্ন এলাকায় এক তরুণীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

পুলিশি জেরায় তরুণী দাবি করেন, মায়ের অসুস্থতার জন্য আকাশ চক্রবর্তী নামে একজনের কাছে টাকা ধার চেয়েছিলেন তিনি। সেই টাকা দেওয়ার নাম করেই তাঁকে ডাকে আকাশ। টুকাই শিকদারের সুভাষপল্লির ফাঁকা বাড়িতে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণ করে আকাশ চক্রবর্তী, টুকাই শিকদার, তন্ময় পাল ও গোপাল পাল। এরপর ফেলে যায় কলেজের কাছে।

অভিযোগ পেয়ে তদন্ত শুরুর পর পুলিশ গ্রেফতার করে ৪ জনকে। এদিকে অবস্থার অবনতি হওয়ায় নির্যাতিতাকে পাঠানো হয় বারাসত হাসপাতালে। নির্যাতিতার মা জানিয়েছেন, মেয়ে দীর্ঘদিন ধরেই বারে নাচত। রবিবার সাড়ে ৯ টা নাগাদ তাঁদের ফোনে কথা হয়। মেয়ে জানিয়েছিল কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবে। কিন্তু তারপরই এই ঘটনা।

সোমবার ধৃতদের আদালতে পেশ করে ফুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযু্ক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার মা।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top