News Flash

Image

মরিগাঁওয়ে দীঘলিপথার জলাশয়ে উদ্ধার নিখোঁজ তিন ছাত্ৰের মৃতদেহ

মরিগাঁও (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : মরিগাঁওয়ে উদ্ধার হয়েছে নিখোঁজ তিন ছাত্ৰের মৃতদেহ। এ ঘটনায় দন্দুয়ার সর্বত্র কান্নার রোল পড়েছে। উদ্ধারকৃত তিনটি মৃতদেহকে দ্বীপজ্যোতি বরা, পল্লাব ডেকা এবং রঞ্জিত মেধি বলে শনাক্ত করা হয়েছে।

মরিগাঁওয়ের ভোরবন্ধা কলেজের হায়ার সেকেন্ডারির পাঁচ ছাত্রবন্ধু ভোরবন্ধার ঔগুড়ি গ্রাম থেকে দীঘলিপথার জলাশয়ে স্নান করতে গিয়েছিল। এর মধ্যে দ্বীপজ্যোতি বরা, পল্লব ডেকা এবং রঞ্জিত মেধি জলে তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামের মানুষ জমায়েত হয়ে তাদের উদ্ধার করতে অভিযান চালান।

তাঁরা ব্যর্থ হয়ে খবর দেন থানায়। এসডিআরএফ-এর দল নিয়ে থানা থেকে পুলিশ এসে তিন নিখোঁজ ছাত্রকে উদ্ধার করতে জলে নামেন। অবশেষে আজ সকাল প্রায় ১০:৩০টায় তিন ছাত্রের মৃতদেহ উদ্ধার করে এসডিআরএফ।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top