News Flash

  • Home
  • খেলা
  • ব্যাডমিন্টন ইভেন্টে দুই সংস্থার
Image

ব্যাডমিন্টন ইভেন্টে দুই সংস্থার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর।। ব্যাডমিন্টন ইভেন্টকে নিয়ে দুই সংস্থার টানাপোড়েন এখন আদালতের দোড় গোড়ায়। ইতোমধ্যে আদালত থেকে ইনজাংকশন জারি হয়েছে বলে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের অন্যতম প্রধান কর্মকর্তা রতন সাহা আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে গিরিধারী দেবনাথ এবং মনীষ ভক্ত প্রমুখও উপস্থিত ছিলেন। সম্প্রতি অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশন থেকে দল পাঠানো হলে তারা সেখানে নিয়ম অনুযায়ী অংশগ্রহণ করতে পারেনি। প্রসঙ্গক্রমে একজন অভিভাবিকা খেলোয়াড়দের অসহনীয় কষ্টের কথা তুলে ধরেন। ওই বিষয়ের প্রেক্ষাপটে আগামী ৭ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে এবং ১৪ সেপ্টেম্বর থেকে হায়দ্রাবাদে অনুষ্ঠিত জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে দল পাঠানোর লক্ষ্যে ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশন আদালতের দ্বারস্থ হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক রাজ্য দল সেখানে অংশ নিতে পারবে এবং সর্বভারতীয় ব্যাডমিন্টন এসোসিয়েশন এই খেলোয়ারদের অংশগ্রহণের বিষয়ে যাবতীয় ব্যবস্থা করতে হবে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গক্রমে, পৃথক সংস্থা অল ত্রিপুরা ব‌্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড নিয়েও তারা যথেষ্ট মাত্রায় ক্ষোভ প্রকাশ করেছেন। দুই সংস্থার টানাপোড়েনে কার্যত ব্যাডমিন্টন খেলোয়ারদের একাংশ সাফল্যের লক্ষ্যে পৌঁছতে গিয়ে অফ দ্যা ট্র্যাক হচ্ছে বলে ক্রীড়া মহলের ধারণা। এর থেকে উত্তরণের পথ প্রত্যেকেই খুঁজতে হবে বলে অনুমান।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top