News Flash

  • Home
  • দেশ
  • লোডশেডিংয়ের দাপটে নাজেহাল বাঁকুড়া, মহিলাদের সঙ্গে হ্যারিকেন হাতে প্রতিবাদ বিধায়কের
Image

লোডশেডিংয়ের দাপটে নাজেহাল বাঁকুড়া, মহিলাদের সঙ্গে হ্যারিকেন হাতে প্রতিবাদ বিধায়কের

বাঁকুড়া, ৩ সেপ্টেম্বর (হি. স.) লোডশেডিংয়ের দাপটে নাজেহাল বাঁকুড়া জেলা । বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে পথে বিধায়ক । রবিবার আজ এলাকার মহিলাদের সাথে হ্যারিকেন নিয়ে রাস্তায় বসে পড়েন বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা ।

গত কয়েকদিন ধরেই দাপট শুরু হয়েছে লোডশেডিংয়ের । দিনের বেলায় ছাড়াও সন্ধ্যায় এবং রাত্রিতেও লোডশেডিং এর দাপটে নাজেহাল জনজীবন। ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ। তাদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ দফতরের কার্যকলাপ। নাগরিকদের বক্তব্য লোডশেডিংয়ের কারন, বিদ্যুৎ কখন আসবে এসব জানার জন্য বিদ্যুৎ দফতরে ফোন করলেও কোনও সদুত্তর মেলে নি। কখনও কখনও ফোনই তোলা হয় নি। লোডশেডিংয়ের প্রতিবাদ জানাতে আজ এলাকার মহিলাদের সাথে হ্যারিকেন নিয়ে রাস্তায় বসে পড়েন বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা ।
তিনি বলেন রাজ্য সরকার উন্নয়ন, উন্নয়ন নিয়ে খুব প্রচার চালাচ্ছেন, পেটোয়া মিডিয়া তাই প্রচার করছেন। কিন্তু আজ কয়েকদিন হল ব্যাপকহারে লোডশেডিং হচ্ছে। প্রচার করা হচ্ছিল প্রয়োজনের অধিক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে । তাহলে লোডশেডিং কেন?সবচেয়ে আশ্চর্যের এর কোনও সদুত্তর মেলে নি। কাজেই সরকারের উপর ভরসা হারিয়ে পুরাতন প্রদ্ধতির হ্যরিকেন, লন্ঠনকেই ফের ব্যবহার করতে হবে বলে কটাক্ষ করেন বিধায়ক ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top