News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাচারকালে ফের আটক বিপুল পরিমাণ শুকনো গাঁজা 
Image

পাচারকালে ফের আটক বিপুল পরিমাণ শুকনো গাঁজা 

আগরতলা, ৩ সেপ্টেম্বর।। অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে ফের আটক এক একটি লরি। ঘটনা চুরাইবাড়ি। 

ত্রিপুরা থেকে তেলের ট্যাংকার বোঝাই করে গাজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশের হাতে ধরা পড়েছে। জানা গেছে গাঁজা বোঝায় তেলের ট্যাঙ্কার গাড়িটি ত্রিপুরা সীমান্ত পার হয়ে চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পার হওয়ার চেষ্টা করলে সন্দেহজনকভাবে ওয়াচ পোস্টের পুলিশ গাড়িটি আটক করে। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পুলিশ গাঁজা বোঝাই লরি সহ চালকটিকে আটক করেছে। গাড়িটির নম্বর এন এল-০১-এ-৫৫০৮। তেলের ট্যাংকার গাড়িটিতে তল্লাশি চালিয়ে অসম পুলিশ ৭১ প্যাকেটে ১৪২০ কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আটককৃত গাড়ি চালকের নাম মিঠুন সরকার। তার বাড়ি ত্রিপুরার তেলিয়ামুড়ায়। আটককৃত গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িতদের নামধাম উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য ত্রিপুরা থেকে প্রতিদিন ওই নানা কৌশলে গাঁজা বহি:রাজ্যে পাচার হচ্ছে। জাতীয় সড়ক দিয়ে বেশ কিছু সংখ্যক থানা ও চেকপোস্ট অতিক্রম করে কিভাবে এসব গাঁজা বোঝাই গাড়িগুলি যাচ্ছে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ পুলিশকে ম্যানেজ করেই গাঁজা পাচারকারীরা এই ধরনের গাঁজা পাচার বাণিজ্য দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছে। 

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top