News Flash

  • Home
  • খেলা
  • ডার্বি ম্যাচে আজ মুখোমুখি এগিয়ে চলো-‌লালবাহাদুর
Image

ডার্বি ম্যাচে আজ মুখোমুখি এগিয়ে চলো-‌লালবাহাদুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।।প্রথম ডার্বি ম্যাচ আজ। ডার্বি ম্যাচে মুখোমুখি হবে খেতাবের অন্যতম দাবিদার দুই দল এগিয়ে চলো সঙ্ঘ এবং লালবাহাদুর ব্যায়ামাগার। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিযামে রবিবার বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। আপাতত লিগে দুদলই অপরাজিত। পয়েন্ট তালিকা রয়েছে শীর্ষে। যে দলই ডার্বি ম্যাচে জয় পাবে সেই দলই সুপারের দৌড়ে একধাপ এগিয়ে যাবে। দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ কিছুটা এগিয়ে থেকেই মাটে নামবে সুজিৎ ঘোষের লালবাহাদুর। কারন তাদের গোল মেশিন উত্তম রাই দারুণ ছন্দে রয়েছে। দুই ম্যাচেই হ্যাটট্রিক করার সুবাদে মনোবল অনেকটাই তুঙ্গে উত্তমের। এখানেই কিছুটা এগিয়ে লাল হলুদ দল। তবে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়বে না মেলারমাঠের ঐতিহ্যবাহি এগিয়ে চলো সঙ্ঘের ফুটবলাররা। ফলে লড়াই হবে জমজমাট।‌ প্রস্তুত দুদলই। এদিন অনুশীলন শেষে লালবাহাদুর কোচ সুজিত ঘোষ বলেন,”শিল্ড হাতছাড়ার পর আমাদের এখন একমাত্র লক্ষ্য লিগ জয় করা। তা মাথায় রেখেই খেলছে ছেলেরা। এগিয়ে চলো যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে”। লালবাহাদুর সমীহ এবং গুরুত্ব দিলেও জয় নিয়ে একশ শতাংশ আশাবাদী এগিয়ে চলোর কোচ। অনুশীলন শেষে কোচ কর্ণেন্দু দেববর্মা বলেন,”জয় ছাড়া আমরা বিকল্প কিছুই ভাবছি না। ডার্বি ম্যাচে আমাদের দরকার পুরো ৩ পয়েন্ট। তার জন্য ছকও কষে নেওয়া হয়েছে”। মুখে কিছু না বললেও কর্ণেন্দু বুঝিয়ে দেন বিপক্ষ দলের গোল মেসিনকে আটকানোর পুরো ছক কষে নিয়েছেন তিনি। আর কোচ বিশ্বাস করেন, বিপক্ষের উত্তমকে‌ আটকে দিতে পারলেই জয় সহজ হয়ে যাবে। ‌তবে এগিয়ে চলো কোচের উচিৎ রাজীব সাধন জমাতিয়াকে উইং এ না খেলিয়ে মাঝমাঠে খেলানো। অভিজ্ঞ রাজীব মাঝমাঠে থাকলে গোটা দলকে অক্সিজেন দিতে পারবেন বলে ফুটবলপ্রেমীদের অভিমত।‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top