ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।।প্রথম ডার্বি ম্যাচ আজ। ডার্বি ম্যাচে মুখোমুখি হবে খেতাবের অন্যতম দাবিদার দুই দল এগিয়ে চলো সঙ্ঘ এবং লালবাহাদুর ব্যায়ামাগার। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিযামে রবিবার বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। আপাতত লিগে দুদলই অপরাজিত। পয়েন্ট তালিকা রয়েছে শীর্ষে। যে দলই ডার্বি ম্যাচে জয় পাবে সেই দলই সুপারের দৌড়ে একধাপ এগিয়ে যাবে। দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ কিছুটা এগিয়ে থেকেই মাটে নামবে সুজিৎ ঘোষের লালবাহাদুর। কারন তাদের গোল মেশিন উত্তম রাই দারুণ ছন্দে রয়েছে। দুই ম্যাচেই হ্যাটট্রিক করার সুবাদে মনোবল অনেকটাই তুঙ্গে উত্তমের। এখানেই কিছুটা এগিয়ে লাল হলুদ দল। তবে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়বে না মেলারমাঠের ঐতিহ্যবাহি এগিয়ে চলো সঙ্ঘের ফুটবলাররা। ফলে লড়াই হবে জমজমাট। প্রস্তুত দুদলই। এদিন অনুশীলন শেষে লালবাহাদুর কোচ সুজিত ঘোষ বলেন,”শিল্ড হাতছাড়ার পর আমাদের এখন একমাত্র লক্ষ্য লিগ জয় করা। তা মাথায় রেখেই খেলছে ছেলেরা। এগিয়ে চলো যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে”। লালবাহাদুর সমীহ এবং গুরুত্ব দিলেও জয় নিয়ে একশ শতাংশ আশাবাদী এগিয়ে চলোর কোচ। অনুশীলন শেষে কোচ কর্ণেন্দু দেববর্মা বলেন,”জয় ছাড়া আমরা বিকল্প কিছুই ভাবছি না। ডার্বি ম্যাচে আমাদের দরকার পুরো ৩ পয়েন্ট। তার জন্য ছকও কষে নেওয়া হয়েছে”। মুখে কিছু না বললেও কর্ণেন্দু বুঝিয়ে দেন বিপক্ষ দলের গোল মেসিনকে আটকানোর পুরো ছক কষে নিয়েছেন তিনি। আর কোচ বিশ্বাস করেন, বিপক্ষের উত্তমকে আটকে দিতে পারলেই জয় সহজ হয়ে যাবে। তবে এগিয়ে চলো কোচের উচিৎ রাজীব সাধন জমাতিয়াকে উইং এ না খেলিয়ে মাঝমাঠে খেলানো। অভিজ্ঞ রাজীব মাঝমাঠে থাকলে গোটা দলকে অক্সিজেন দিতে পারবেন বলে ফুটবলপ্রেমীদের অভিমত।

ডার্বি ম্যাচে আজ মুখোমুখি এগিয়ে চলো-লালবাহাদুর
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















