News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা-আখাইড়া রেলপথ পরিদর্শনে বাংলাদেশ রেলমন্ত্রকের আধিকারিকরা
Image

আগরতলা-আখাইড়া রেলপথ পরিদর্শনে বাংলাদেশ রেলমন্ত্রকের আধিকারিকরা

আগরতলা ,২ সেপ্টেম্বর : আজ আগরতলা-আখাইড়া রেলপথে গ্যাং কারে চেপে গঙ্গাসাগর থেকে ভারত বাংলা সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত পরিদর্শনে গিয়েছেন বাংলাদেশ রেলমন্ত্রকের অতিরিক্ত সচিব মহম্মদ ইয়াসিন,অতিরিক্ত মহাপরিচালক মহম্মদ ইসলাম সহ উধ্বর্তন কমকর্তারা। এই রেলপথটি চালু হলে ভারত-বাংলাদেশ দুই দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।

এদিন আগরতলা-আখাউড়া পরিদর্শনের পূর্বে বাংলাদেশের ব্রাহ্মণ্যবাড়িয়া জেলায় গঙ্গাসাগর রেলস্টেশনে রেল দফতরের উচ্চ আধিকারিকগণ, পুলিশ, কাস্টম, ইমেগেশন এবং স্হানীয় প্রসাশনের কর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল প্রধান প্রকৌশলী ও আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া জানান, আগরতলা- আখাউড়া রেলপথ প্রকল্পের কাজ প্রায় শেষ পযার্য়ে।আগামী এক সপ্তাহের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ হয়ে যাবে।এই রেলপরিষেবা চালু হলে দুই দেশেই ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি ক্ষেত্রে অনেকটাই লাভবান হবে।দুই দেশের বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি করা যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ১০ তারিখে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদ বিপ্লব কুমার দেব ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পটির সূচনা করেছিলেন।ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্পের কাজ করেছে।আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন থেকে শুরু হয়ে আগরতলার নিশ্চিন্তপুর গিয়ে মিশেছে এই রেলপথ।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top