News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শারদীয়ার আগেই উন্মুক্ত হতে পারে আগরতলা – বাংলাদেশের বিমান পরিষেবা
Image

শারদীয়ার আগেই উন্মুক্ত হতে পারে আগরতলা – বাংলাদেশের বিমান পরিষেবা

আগরতলা, ১ সেপ্টেম্বর।। দুর্গাপূজার আগেই খুলে যেতে পারে আগরতলা – বাংলাদেশের আকাশ পথ। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে চালু হওয়ার সম্ভাবনা আগরতলা থেকে বাংলাদেশের বিমান পরিষেবা। ১৭সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হতে পারে বলে এম বিবি বিমান বন্দর সূত্রে জানা গেছে ।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে এই খবর জানা গেছে। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এক টুইট বার্তায় এই কথা জানিয়েছেন। প্রতিনিয়ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। বেশ কয়েকবার আগরতলা বিমানবন্দরে এসে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন।

প্রসঙ্গত ২০১২ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা সফরকালে বাংলাদেশের সরকারি বিমান বাংলাদেশ থেকে সরাসরি আগরতলা বিমানবন্দরে অবতরণ করেছিল। আগরতলা বিমানবন্দরে সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক বিমানের অবতরণ। তারপর থেকেই আগরতলা বিমানবন্দর আন্তর্জাতিক বিমান উঠা নামার জন্য প্রস্তুত রয়েছে বলে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার বিষয়টি আলোচনায় উঠে আসে। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে মাঝে কয়েক বছর রাজ্যের বিমান পরিবহন ব্যবস্থার তেমন একটা উন্নতি হয়নি। পরে ২০১৮ সালে ত্রিপুরায় প্রথম বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রথম আগরতলা থেকে বাংলাদেশ চিটাগাং পর্যন্ত বিমান পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছিলেন । আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের পর গত কয়েক মাস যাবত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ার ক্ষেত্রে উভয় দেশের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে যায়। অবশেষে আগামী ১৭ই সেপ্টেম্বর(২০২৩) আনুষ্ঠানিকভাবে সেই বিমান পরিষেবা চালু হতে পারে বলে খবর। সূত্রের দাবি আগরতলা থেকে চিটাগাং আকাশ পথে ভাড়া হতে পারে চার থেকে সাড়ে চার হাজার টাকা। আগরতলা বিমান বন্দর সূত্রে জানা গেছে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে ১৭ সেপ্টেম্বর এই আগরতলা- চিটাগাং বিমান পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top