News Flash

  • Home
  • দেশ
  • কোন আইনের বলে আচার্য হচ্ছেন উপাচার্য, প্রশ্ন শিক্ষামন্ত্রীর
Image

কোন আইনের বলে আচার্য হচ্ছেন উপাচার্য, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : উপাচার্যহীন ১৪টি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রাজ্যপাল ও আচার্য সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ওই বিশ্ববিদ্যালয়ের গুলির উপাচার্যের দায়িত্ব পালন করবেন স্বয়ং আচার্য। আর শুক্রবার এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালকে কটাক্ষ করার পাশাপাশি আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন ব্রাত্য।

পড়ুয়াদের সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যেই রাজ্যপাল উপাচার্যবিহীন বিশ্ববিদ্যালয়ের গুলির উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে জানায় রাজভবন। শুক্রবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী।

উপাচার্যের দায়িত্ব আচার্যের কাঁধে তুলে নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই ব্রাত্য বলেন, ‘যাহা চালভাজা, তাহাই মুড়ি – বাংলার রাজ্যপাল এভাবেই বাংলা প্রবাদকে মান্যতা দিচ্ছেন। যিনি আচার্য তিনিই উপাচার্য। কোন আইনের বলে উনি এটা করলেন আমার মাথায় ঢুকছে না। এই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নেব বলে ভাবনা চিন্তা করছি।’

শিক্ষামন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে পালটা রাজ্য সরকারকেই কটাক্ষ করেছে বিজেপি। দলের নেতা রাহুল সিনহা এই প্রসঙ্গে বলেন, ‘ষড়যন্ত্র করে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার পরিবেশ নষ্ট করার কাজ রাজ্য সরকার করছে। সরকারে ষড়যন্ত্রে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হচ্ছে, একটা চক্র কাজ করছে। আচার্য হিসেবে রাজ্যপাল এটা সহ্য করতে পারেন না। উপাচার্য না থাকলে আচার্যই সেই দায়িত্ব পালন করবে, এটাই তো স্বাভাবিক।’

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top