News Flash

  • Home
  • বিনোদন
  • জওয়ান ছবি মুক্তির আগে বৈষ্ণো দেবীর মন্দিরে পুজো দিলেন শাহরুখ খান
Image

জওয়ান ছবি মুক্তির আগে বৈষ্ণো দেবীর মন্দিরে পুজো দিলেন শাহরুখ খান

জম্মু, ৩০ আগস্ট (হি.স) : সুপারস্টার শাহরুখ খান তাঁর বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জওয়ান’ মুক্তির আগে বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দেন।

অভিনেতা জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ে অবস্থিত মাতা বৈষ্ণো দেবীর পবিত্র মন্দিরে মঙ্গলবার গভীর রাতে যান, পরে তিনি পুজো দেন। ৫৮ বছর বয়সী অভিনেতা মঙ্গলবার গভীর রাতে বৈষ্ণোদেবীর মন্দিরে প্রণাম জানাতে গিয়েছিলেন। বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দেওয়ার পরেই তিনি সেখান থেকে চলে যান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সংক্ষিপ্ত ভিডিওতে অভিনেতাকে দেখা গিয়েছে। অভিনেতা একটি হুডদেওয়া নীল জ্যাকেট পরে মুখ সম্পূর্ণ ঢেকে মন্দিরে প্রবেশ করেছিলেন বলে জানা গিয়েছে। ভাইরাল ওই ভিডিওতে বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের আধিকারিক, কয়েকজন পুলিশকর্মী এবং সুপারস্টারের ব্যক্তিগত কর্মীদের দেখা গিয়েছে।

বৈষ্ণোদেবীর মন্দিরে এটি শাহরুখের দ্বিতীয় সফর। অভিনেতা এর আগে তার ব্লকবাস্টার হিট ছবি ‘পাঠান’ মুক্তির এক মাস আগে, ২০২২ সালের ডিসেম্বরেও মাতা বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। অভিনেতার ‘জওয়ান’ ছবিটি ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Releated Posts

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top