News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে চায়নি, চেষ্টাও করেনি: শেখ হাসিনা
Image

বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে চায়নি, চেষ্টাও করেনি: শেখ হাসিনা

ঢাকা, ২৯ আগস্ট (হি.স.) : ব্রিকসের সদস্য হতে বাংলাদেশ সেভাবে চায়নি, চেষ্টাও করেনি। প্রশ্নের মুখে এমনটাই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চাইলে পাবে না, তা নয়। ব্রিকসের সদস্য হলে বাংলাদেশ খুশি হতো। তবে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ কাউকে বলেনি। সেভাবে চায়নি, চেষ্টাও করেনি। দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তিনি বলেন, এই সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময়ে আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে।

উল্লেখ্য, গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এই শীর্ষ সম্মেলনে ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, আর্জেন্টিনা, মিশর এবং ইথিওপিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। জানুয়ারিতে তাদের সদস্যপদ শুরু হবে।

Releated Posts

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top