News Flash

  • Home
  • দেশ
  • জাতীয় ক্রীড়া দিবসে দেশবাসীকে অভিনন্দন মল্লিকার্জুন খাড়গের
Image

জাতীয় ক্রীড়া দিবসে দেশবাসীকে অভিনন্দন মল্লিকার্জুন খাড়গের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স) : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জাতীয় ক্রীড়া দিবসে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার খাড়গে এক ট্যুইটবার্তায় সমস্ত প্রতিভাবান ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমীদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।

তিনি লেখেন, খেলাধুলা চরিত্র গঠন করে এবং আমাদের জীবনধারা ও ব্যক্তিত্বকে উন্নত করে। উন্নত জাতি গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, আজ মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী, তাঁকে “হকির জাদুকর” উপাধি দেওয়া হয়েছিল। ক্রীড়া জগতে তাঁর অবিস্মরণীয় অবদানকে সবসময় স্মরণ করা উচিত। উন্নত জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
জাতীয় ক্রীড়া দিবস ২০১২ সালের ২৯ আগস্ট শুরু হয়েছিল। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ ১৯০৫ সালের ২৯ আগস্ট উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন। প্রতিবছর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top