News Flash

Image

হাওড়ায় দু’টি স্কুলে তালা ভেঙে চুরি

হাওড়া, ২৯ আগস্ট (হি. স.) : পরপর দু’টি স্কুলে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। এবার দুষ্কৃতীদের স্কুলে প্রবেশের দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আমতার উদং গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে উদং হাই স্কুলে ও উদং গার্লস হাই স্কুলে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, উদং হাই স্কুলের অফিস ঘর, স্টাফ রুম-সহ বেশ কয়েকটি ঘরের প্রায় ৮-১০ টি তালা ভাঙে দুষ্কৃতীরা। এই স্কুল থেকে তালা ভেঙে নগদ প্রায় আট হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

পাশাপাশি, তথ্য লোপাটের চেষ্টায় হার্ড ডিস্কও খুলে নিয়ে যায়। পাশেই থাকা প্রাথমিক বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে দুষ্কৃতীদের স্কুলে প্রবেশের দৃশ্য।সোমবার রাত এগারোটার পর ঘটনাটি ঘটে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়। মুখে চাপা দিয়ে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করছে দুষ্কৃতীরা। অন্যদিকে, উদং গার্লস হাইস্কুলেও অফিস রুম ও স্টাফ রুমের তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, তালা ভেঙে নগদ প্রায় পঁচিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে মঙ্গলবার সকালেই দু’টি স্কুলে আসে আমতা থানার পুলিশ।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top