News Flash

  • Home
  • দিনের খবর
  • চিনের জারি করা মানচিত্রের বিরোধিতা করল কংগ্রেস
Image

চিনের জারি করা মানচিত্রের বিরোধিতা করল কংগ্রেস

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স) : চিনের জারি করা নতুন মানচিত্রের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার ট্যুইট করে বলেন, অরুণাচল প্রদেশ এবং আকসাই চিন সম্পূর্ণরূপে ভারতের অংশ। চিনের জারি করা এমন কোনও মানচিত্র আমরা গ্রহণ করি না যেটা আমাদের অখণ্ডতার পরিপন্থী।

খাড়গে আরও বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের অঞ্চলগুলির কোনও অবৈধ প্রতিনিধিত্ব বা নাম পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। খাড়গে আরও বলেন, আমরা চিন সহ আমাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চাই। শুধু তাই নয় আমরা লাইন-অফ-কন্ট্রোলেও শান্তি চাই। কংগ্রেসের তরফে করা আরেকটি ট্যুইটের মাধ্যমে চিন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করা হয়েছে। কংগ্রেস জানিয়েছে, চারদিন আগে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
ভারত সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সম্পর্কে কঠোর সুরে চিনের সঙ্গে কথা বলেছে। এই বৈঠকের পর এখন চিন একটি মানচিত্র প্রকাশ করেছে। যেটিতে তিনি অরুণাচল এবং আকসাই চিনকে তার অংশের কথা বলছেন।
কংগ্রেস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছে যে চিন তার ঘৃণ্য কর্মকাণ্ড থামাচ্ছে না কেন?

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top