News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রযান-৩ মিশনের সাফল্যে খুশি শ্রী শ্রী রবিশঙ্কর, সূর্য অন্বেষণ অভিযানও সফল হবে বলে তাঁর আশা
Image

চন্দ্রযান-৩ মিশনের সাফল্যে খুশি শ্রী শ্রী রবিশঙ্কর, সূর্য অন্বেষণ অভিযানও সফল হবে বলে তাঁর আশা

ওয়াশিংটন, ২৯ আগস্ট (হি.স.): ভারতের চন্দ্রযান-৩ মিশনের সাফল্য খুশি ব্যক্ত করলেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। তিনি বলেছেন, শুধুমাত্র ভারতের জন্য নয়, সমগ্র মানবতার জন্য একটি গর্বের মুহূর্ত। তাছাড়া আমরা এত অল্প সময়ে এবং অল্প বাজেটে খুব সফলভাবে তা করতে পেরেছি। আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে এক অনুষ্ঠানের ফাঁকে শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, “চন্দ্রায়নের অন্বেষণ ঘটেছে এবং সেখানে নারী শক্তি খুব প্রাধান্য পেয়েছে। এটি একটি অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্ত যে আমরা চাঁদে অবতরণ করেছি এবং ইতিমধ্যে আমরা ছবিটি পেতেও শুরু করেছি।”

সূর্য অন্বেষণ-এর জন্য ভারতের আদিত্য এল-১ মিশন অভিযানও সফল হবে বলে তাঁর আশা। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, “আসন্ন মিশনও এভাবেই সফল হবে। (চন্দ্রযান-৩ অবতরণের ঠিক আগের দিন), আমি ইসরো প্রধান এস সোমনাথের সঙ্গে কথা বলেছিলাম এবং আমি তাঁকে বলেছিলাম সবকিছু ঠিকঠাক হবে এবং আমাদের সমস্ত প্রার্থনা তাঁর সঙ্গে ছিল।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top