News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়ি-পাটনাগামী বাস থেকে উদ্ধার ৩.৫ কোটি টাকার সোনা , গ্রেফতার ১
Image

শিলিগুড়ি-পাটনাগামী বাস থেকে উদ্ধার ৩.৫ কোটি টাকার সোনা , গ্রেফতার ১

কিশনগঞ্জ, ২৬ আগস্ট (হি.স.) : পুলিশি অভিযানে শিলিগুড়ি-পাটনাগামী বাস থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার । শুক্রবার রাতে অভিযানে নেমে প্রায় ৬ কেজি সোনা উদ্ধার করল বিহারের পূর্ণিয়ার ডাগড়ুয়া থানার পুলিশ। গ্রেফতার হয়েছে এক পাচারকারী।ঘটনার সমগ্র পাচারচক্রকে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ । শনিবার ধৃতকে পূর্ণিয়ার আদালতে তোলা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সোমনাথ লহু সাউজি (২২)। মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা সে। ধৃতের কাছ থেকে ৫ কেজি ৮৪০ গ্রাম সোনার বাট মিলেছে। যার আন্তর্জাতিক বাজারমূল্য মূল্য ৩ কোটি ৫৩ লক্ষ টাকা।

পূর্ণিয়ার পুলিশ সুপার আমীর জাভেদ জানিয়েছেন, শুক্রবার রাতে ডালখোলা চেক পোস্টে বাসটিতে তল্লাশি চালানোর সময় সোমনাথকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০টি সোনার বাট উদ্ধার হয়। সেগুলি প্রত্যেকটি ২৪ ক্যারেটের। জেরায় ধৃত যুবক জানায়, বিপুল পরিমাণ সোনা শিলিগুড়ি থেকে পাটনা নিয়ে যাচ্ছিল সে। শিলিগুড়ির এক ব্যক্তি পাটনায় ডেলিভারির জন্য এই সোনা দিয়েছিল।

পুলিশ সুপার জানিয়েছেন, এর সঙ্গে আন্তঃরাষ্ট্রিক পাচারচক্রের যোগ রয়েছে। মায়ানমার থেকে সড়কপথে শিলিগুড়ি করিডোরে সোনা আনা হয়েছে। সেগুলি আবার দেশের বিভিন্ন রাজ্যে পাচার হচ্ছে। পাচারচক্রের তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই শিলিগুড়ি ও পাটনার সোনা পাচারকারীরা পুলিশের জালে ধরা পড়বে।

শনিবার ধৃতকে পূর্ণিয়ার আদালতে তোলা হয় । বিচারক ধৃতকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠান।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top