ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। রাজ্যভিত্তিক এনএসএস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্প পুরস্কারের জন্য দরখাস্ত চাওয়া হয়েছে। প্রতিবছরের মতো এই বছরও রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ত্রিপুরা স্টেট এনএসএস সেল, এনএসএস প্রোগ্রাম অফিসার এবং এনএসএস ভলেন্টিয়ার স্তরে ২০২১-২২, এবং ২০২২-২৩ সালে যাঁরা সমাজ সেবামূলক কাজে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন। তাঁদেরকে রাজ্যভিত্তিক জাতীয় সেবা প্রকল্প পুরস্কার প্রদান করা হবে। রাজ্যের ১০ জন এনএসএস প্রোগ্রাম অফিসার, ২০ জন এনএসএস ভলেন্টিয়ারকে এই পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কারে অংশগ্রহণে ইচ্ছুক এনএসএস প্রোগ্রাম অফিসার, এনএসএস ভলান্টিয়ারকে ত্রিপুরা রাজ্য এনএসএস শাখা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, শিক্ষা ভবন পাঁচ তলা, অফিস লেন, আগরতলায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অথবা দপ্তরের ওয়েবসাইটে লগ অন করে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর । যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ত্রিপুরা রাজ্য এনএসএস আধিকারিক তথা এসোসিয়েট প্রফেসর ডঃ চিত্রজিৎ ভৌমিক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

রাজ্যভিত্তিক এনএসএস পুরস্কারের জন্য আবেদন পত্র আহ্বান
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















