News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যভিত্তিক এনএসএস পুরস্কারের জন্য আবেদন পত্র আহ্বান
Image

রাজ্যভিত্তিক এনএসএস পুরস্কারের জন্য আবেদন পত্র আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। রাজ্যভিত্তিক এনএসএস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্প পুরস্কারের জন্য দরখাস্ত চাওয়া হয়েছে। প্রতিবছরের মতো এই বছরও রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ত্রিপুরা স্টেট এনএসএস সেল, এনএসএস প্রোগ্রাম অফিসার এবং এনএসএস ভলেন্টিয়ার স্তরে ২০২১-২২, এবং ২০২২-২৩ সালে যাঁরা সমাজ সেবামূলক কাজে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন। তাঁদেরকে রাজ্যভিত্তিক জাতীয় সেবা প্রকল্প পুরস্কার প্রদান করা হবে। রাজ্যের ১০ জন এনএসএস প্রোগ্রাম অফিসার, ২০ জন এনএসএস ভলেন্টিয়ারকে এই পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কারে অংশগ্রহণে ইচ্ছুক এনএসএস প্রোগ্রাম অফিসার, এনএসএস ভলান্টিয়ারকে ত্রিপুরা রাজ্য এনএসএস শাখা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, শিক্ষা ভবন পাঁচ তলা, অফিস লেন,  আগরতলায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অথবা দপ্তরের ওয়েবসাইটে লগ অন করে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর । যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ত্রিপুরা রাজ্য এনএসএস আধিকারিক তথা এসোসিয়েট প্রফেসর ডঃ চিত্রজিৎ ভৌমিক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top