News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাদুরাই ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির
Image

মাদুরাই ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির

নয়াদিল্লি,২৬ আগস্ট (হি.স) : তামিলনাড়ুর মাদুরাই ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

রাষ্ট্রপতি মুর্মু শোক বার্তায় বলেন, তামিলনাড়ুর মাদুরাই জংশনের কাছে একটি স্থির ট্রেনে আগুন লেগে মৃত্যুর মতো মর্মান্তিক ক্ষতির ফলে আমি গভীরভাবে শোকাহত। তিনি আরও বলেন, আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তাঁর শোক বার্তায় বলেন, মাদুরাই রেল স্টেশনে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের শোকাহত পরিবারের পাশে আমি রয়েছি। আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
উল্লেখ্য, শনিবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ মাদুরাই রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগে। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জনেরও বেশি। মৃতদের পরিবারকে ১০ লক্ষ করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে।রেলওয়ে নিরাপত্তা কমিশনার আগুল লাগার কারন জানতে তদন্ত শুরু করেছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top