আগরতলা, ২৩ আগস্ট।। বুধবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদার সাথে এ ডি সি দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন উপদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। ১৯৮৪ সালে ২৩শে আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সংসদে সংবিধান সংশোধন করে চারটি রাজ্যের জন্য ষষ্ঠ তপশিলি আইন গঠন করেন। এই সংশোধনীর মাধ্যমে এ ডি সি গঠন হয়। তারপর রাজ্যবাসী এই দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে ধরে নিয়ে ইন্দিরা গান্ধীর প্রতিবছর ২৩ আগস্ট শ্রদ্ধা নিবেদন করে আসছে। প্রতিবছরের মত এ বছরও দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করার উদ্যোগ নেওয়া হয়। তিনি এদিন শাসকদলের সমালোচনা করে বলেন, শাসক দল রাজ্যে এবং দেশে এক অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে চলেছে। এবং দেশের বৃহৎ অংশের জনজাতিদের প্রতি অন্যায় অবিচার বঞ্চনা অত্যাচার নির্যাতন নামিয়ে আনছে।
তিনি আরো বলেন এ ডি সি -র ক্ষমতায়নের জন্য ১২৫ তম সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছিল, গত সাড়ে নয় বছরের বিজেপি সরকার সংসদে সেই বিল আনেনি এবং পাশ করানোর কোন উদ্যোগ নেই। এ বিল আগামী দিনে পাশ করার জন্য কংগ্রেস দিল্লিতে যাবে এবং আন্দোলন গড়ে তুলবে। এর জন্য আগামী দিন জনজাতি অংশের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করা হচ্ছে বলে জানান আশীষ কুমার সাহা। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ অন্যান্যরা।এদিকে কল্যাণপুরেও জেলা কংগ্রেসের উদ্যোগে এডিসি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
২৩ আগস্ট ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ দিবস তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে কল্যাণপুর থানাধীন নবীন পাড়ায় যথাযথ মর্যাদায় পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি শব্দ কুমার জমাতিয়া, পিসিসি সদস্য দিলীপ দেববর্মা ,তরুণী দেববর্মা, প্রদ্যুৎ ভট্টাচার্য প্রমুখ নেতৃত্ব । উপস্থিত কংগ্রেস কর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ত্রিপুরা কংগ্রেস ভবনে এ ডি সি দিবস উদযাপন
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…
ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত
আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…
সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

















