News Flash

Image

ত্রিপুরা কংগ্রেস ভবনে এ ডি সি দিবস উদযাপন 

আগরতলা, ২৩ আগস্ট।। বুধবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদার সাথে এ ডি সি দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন উপদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। ১৯৮৪ সালে ২৩শে আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সংসদে সংবিধান সংশোধন করে চারটি রাজ্যের জন্য ষষ্ঠ তপশিলি আইন গঠন করেন। এই সংশোধনীর মাধ্যমে এ ডি সি গঠন হয়। তারপর রাজ্যবাসী এই দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে ধরে নিয়ে ইন্দিরা গান্ধীর প্রতিবছর ২৩ আগস্ট শ্রদ্ধা নিবেদন করে আসছে। প্রতিবছরের মত এ বছরও দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করার উদ্যোগ নেওয়া হয়। তিনি এদিন শাসকদলের সমালোচনা করে বলেন, শাসক দল রাজ্যে এবং দেশে এক অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে চলেছে। এবং দেশের বৃহৎ অংশের জনজাতিদের প্রতি অন্যায় অবিচার বঞ্চনা অত্যাচার নির্যাতন নামিয়ে আনছে।
তিনি আরো বলেন এ ডি সি -র ক্ষমতায়নের জন্য ১২৫ তম সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছিল, গত সাড়ে নয় বছরের বিজেপি সরকার সংসদে সেই বিল আনেনি এবং পাশ করানোর কোন উদ্যোগ নেই। এ বিল আগামী দিনে পাশ করার জন্য কংগ্রেস দিল্লিতে যাবে এবং আন্দোলন গড়ে তুলবে। এর জন্য আগামী দিন জনজাতি অংশের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করা হচ্ছে বলে জানান আশীষ কুমার সাহা। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ অন্যান্যরা।এদিকে কল্যাণপুরেও জেলা কংগ্রেসের উদ্যোগে এডিসি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 
২৩ আগস্ট ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ দিবস তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে কল্যাণপুর থানাধীন নবীন পাড়ায় যথাযথ মর্যাদায় পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি শব্দ কুমার জমাতিয়া, পিসিসি সদস্য দিলীপ দেববর্মা ,তরুণী দেববর্মা, প্রদ্যুৎ ভট্টাচার্য প্রমুখ নেতৃত্ব ।  উপস্থিত কংগ্রেস কর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top