News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইজলের কাছে নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যু ১৭ জনের, গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Image

আইজলের কাছে নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যু ১৭ জনের, গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

আইজল, ২৩ আগস্ট (হি.স.): মিজোরামের আইজলের কাছে নির্মীয়মান সেতু ভেঙে প্রাণ হারালেন ১৭ জন কর্মী। বুধবার আইজলের কাছে সাইরাং-এ নির্মীয়মান একটি রেলসেতু ভেঙে পড়ে, এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জন কর্মীর। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এক্স (আগে টুইটার) মাধ্যমে জানিয়েছেন, “আইজলের কাছে সাইরাং-এ নির্মীয়মান রেলওয়ে সেতু বুধবার ধসে পড়েছে; কমপক্ষে ১৭ জন শ্রমিক মারা গিয়েছে। উদ্ধারকাজ চলছে। আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top