News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভিন্ন শ্রমিক সংগঠন ও অটো চালকদের নিয়ে বৈঠক পর্যটন মন্ত্রীর
Image

বিভিন্ন শ্রমিক সংগঠন ও অটো চালকদের নিয়ে বৈঠক পর্যটন মন্ত্রীর

আগরতলা, ২৩ আগস্ট ,:এমবিবি বিমানবন্দরে আসা রাজ্যের এবং বহিঃরাজ্যে যাত্রীদের বিভিন্ন সময়ে কতিপয় অটো চালকদের হাতে হেনস্থার শিকার হতে হচ্ছে ,এমনই অভিযোগ উঠে আসছে বিভিন্ন মহল থেকে।সেই অভিযোগের ভিত্তিতে আজ আগরতলা বিমানবন্দরের পুরনো যাত্রী টার্মিনাল ভবনের কনফারেন্স হল ঘরে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও অটো চালকদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,এধরণের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যপূর্ণ।যেটা কোনভাবেই কাঙ্খিত নয় এবং সরকার এধরণের ঘটনাকে কোনোভাবেই বরদাস্ত করবো না।তাছাড়া, বিমানবন্দরে যাত্রী পরিবহনের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ত্রিপুরা রাজ্যের সুনাম কোনোভাবেই ক্ষুন্ন না করতে আবেদন জানিয়েছেন।

তিনি কড়া হঁশিয়ারি দিয়ে বলেন ,আগামী দিনে ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top