News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নিরাপত্তা বাহিনী আইইডি সনাক্ত করে ধ্বংস করেছে
Image

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নিরাপত্তা বাহিনী আইইডি সনাক্ত করে ধ্বংস করেছে

জম্মু, ২২ আগস্ট (হি.স) : নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ব্যর্থ হল বড় সন্ত্রাসবাদী চক্রান্ত । সোমবার গভীর রাতে নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরের জাতীয় সড়কে আইইডি শনাক্ত করে ও তারপর সেটা ধ্বংসও করে। আইইডি উদ্ধারের পর ওই এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি রয়েছে ধরে নিয়ে পুরো জাতীয় সড়ক জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।

অমরনাথ যাত্রার ক্ষতি করতেই এই আইইডি লাগিয়েছিল সন্ত্রাসবাদীরা, বলে অনুমান পুলিশের। জানা গিয়েছে, এই আইইডি শনাক্ত করতে আরও তিন ঘণ্টা দেরি হলে জম্মুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। নিরাপত্তা বাহিনী তার অভিযানের ফলে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে তাকে নিরাপদে ধ্বংস করে। এ সময় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।আইইডি উদ্ধারের পর ওই এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি রয়েছে ধরে নিয়ে পুরো জাতীয় সড়ক জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।
জম্মুর এসএসপি চন্দন কোহলি জানিয়েছেন, সোমবার গভীর রাতে প্রায় সাড়ে ১২টা নাগাদ জম্মুর নাগরোটায় হাইওয়ের পাশে একটি সন্দেহজনক বস্তু দেখা যায়। সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তদন্ত শুরু হয়। তারপর ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। তদন্তের সময় সন্দেহজনক বস্তুটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বলে প্রমাণিত হয়।

বম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিএস)ঘটনাস্থলে পৌঁছে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে আইইডিটিকে নিরাপদে নিষ্ক্রিয় করে। এরপর পুরো মহাসড়কে তল্লাশি চালিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ঘটনার পর, মহাসড়কের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top