News Flash

Image

মণিপুর নিয়ে রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): মণিপুর নিয়ে সোমবার শীর্ষ আদালতে তিনটি রিপোর্ট জমা দিল তিন প্রাক্তন মহিলা বিচারপতির কমিটি। মণিপুরের দুর্গতদের ত্রাণ-পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে বদলের প্রয়োজন। এমনটাই সুপারিশ করেন তিন প্রাক্তন মহিলা বিচারপতির এই কমিটি। শীঘ্রই এ বিষয় রায় দেবে শীর্ষ আদালত।

হিংসাধ্বস্ত মণিপুরে ত্রাণ প্রদান, পুনর্বাসনের মতো মানবিক কাজকর্মগুলি দেখভালের জন্য জম্মু ও কাশ্মীর হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তলের নেতৃত্বে তিন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতির এক কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে তাদের রিপোর্ট জমা দিয়েছে এই কমিটি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে, এদিন এই কমিটি তিনটি পৃথক রিপোর্ট জমা দিয়েছে। এই বেঞ্চের তরফে জানানো হয়েছে, “মণিপুরের হিংসায় পীড়িতদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তাতে মণিপুরের দুর্গতদের ত্রাণ-পুনর্বাসনের জন্য যে আর্থিক সহায়তা ধার্য করা হয়েছে, তার পরিমাণ বাড়ানোর উল্লেখ রয়েছে। এছাড়াও জানানো হয়েছে, অনেকেরই প্রয়োজনীয় নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে। তাদের পুনরায় সেই সমস্ত নথি বানিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে নোডাল অফিসার নিয়োগের কথাও বলা হয়েছে।” সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার এ বিষয়ে রায় দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৪ মাস ধরে মেতেই-কুকি জাতিদাঙ্গার আগুনে জ্বলছে উত্তরপূর্বের এই রাজ্য। প্রায় দিনই সে রাজ্য থেকে সংঘর্ষ ও রক্ত ঝরার খবর মিলছে। এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে। উত্তপ্ত পরিস্থিতির জেরে চরম দুর্দশায় দিন কাটছে মণিপুরবাসিদের।

Releated Posts

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top