News Flash

  • Home
  • প্রধান খবর
  • মালবাজারে নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে নেমে মৃত্যু ২ শ্রমিকের
Image

মালবাজারে নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে নেমে মৃত্যু ২ শ্রমিকের

মালবাজার, ২০ আগস্ট (হি.স.) : জলপাইগুড়ির মাল ব্লকের তেসিমিলা গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দমবদ্ধ হয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। মৃতেরা মহম্মদ শাহিদ (২০) ও আমিনুর ইসলাম (২৬) । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। মৃতদের বাড়ি তেসিমিলার গোয়াবাড়ি এলাকায় বলে জানা গিয়েছে।

জানা গেছে, এদিন ৬০ নম্বর কলোনি কালীমন্দির লাগোয়া এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খোলার কাজ চলছিল। সেই সময় সাটারিং খুলতে ট্যাংকের ভেতরে নামেন আমিনুর ইসলাম। সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে উদ্ধার করতে ট্যাংকে নামেন মহম্মদ শাহিদ। অনেক্ষণ সময় পেরিয়ে গেলেও তাঁরা উঠে না এলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় মালবাজার দমকলকেন্দ্রে। ঘটনাস্থলে দমকলকর্মীরা এসে দু’জনকে উদ্ধার করে মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে তারা।

Releated Posts

পরিস্থিতির উন্নতি হলেও ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে ভারতীয়দের পরামর্শ

তেহরান, ২৪ জুন (আইএএনএস): ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের আপাতত অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার…

ByByNews Desk Jun 24, 2026

‘জিহাদ’ মন্তব্য ঘিরে বিতর্কে জমিয়ত প্রধান আরশাদ মাদানি, হরিদ্বারে বক্তব্যে রাজনৈতিক তরজা

হরিদ্বার/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের কালিয়ার এলাকায় অনুষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংগঠনের জাতীয় সভাপতি…

ByByNews Desk Jun 24, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026
Scroll to Top