News Flash

  • Home
  • দেশ
  • নরেন্দ্রপুরে উদ্ধার এক ব্যক্তির দেহ, হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন
Image

নরেন্দ্রপুরে উদ্ধার এক ব্যক্তির দেহ, হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন

নরেন্দ্রপুর, ২০ আগস্ট (হি. স.) : মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের অভিযোগ। রাস্তার পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার রক্তমাখা হাতুড়িও। ইতিমধ্যে হাতুড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাথায় হাতুড়ি জাতীয় জিনিস দিয়ে মারার আঘাতের চিহ্ন আছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের হরপুরের বাসিন্দা সুফল নস্কর। শনিবার দুপুরে তিনি জমিতে সার দেওয়ার কাজ করছিলেন। এলাকার অনেক বাসিন্দাই তাকে জমিতে সার দিতে দেখেন। তারপরেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যায়।পরিবারের লোকের দাবি জায়গা জমি সংক্রান্ত ঝামেলা চলছিল। বিষয়টি পঞ্চায়েতে বসে মিটমাট করারও চেষ্টা করা হয়। তারমধ্যেই এই খুনের ঘটনা। প্রতিবেশী যাদের সাথে জমিজমা সংক্রান্ত ঝামেলা তারাই এই খুনের ঘটনার সাথে যুক্ত বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top