আগরতলা, ১৯ আগস্ট।। এক যুবতী মধ্যযুগীয় বর্বরতা শিকার হতে হলো গ্রামবাসীর হাতে। বিবাহিত যুবকের সাথে পরকীয়া সম্পর্কের জেরে এই ঘটনা বলে জানা যায়। ঘটনা শনিবার সাত সকালে বিলোনিয়া আইসি নগর মুন্ডা বস্তি এলাকায়। অবশেষে শনিবার যুবতীর ভাইয়ের স্ত্রী বৌদির হাতে ধরা পড়ে গোপন প্রেমের আঁতাত।
জানা যায়, এই বিষয়ে বৌদি যখন ভাইকে জানাতো, তখন ভাই বিশ্বাস করত না বোন এরকম কাজ করবে। উল্টো নিজের স্ত্রীকে মারধর করতো বোনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে বলে। তারপরেই এদিন সকালে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক যুবতী এবং নজরে আসে এলাকার যুবকদেরও। ধরা খাওয়ার পরই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। কিন্তু গ্রামবাসী তাদের আটক করে। সাথে সাথে বৈদ্যুতিক খুঁটির সাথে প্রেমিক ও প্রেমিকা যুবতীকে বেঁধে রাখে। খবর দেওয়া হয় মেয়ের বাড়ি ও ছেলের বাড়ির লোকজনদের। খবর পেয়ে প্রেমিকের প্রথম স্ত্রী, দুই সন্তান, প্রেমিকের বাবা, ভাই ছুটে আসে। খবর দেওয়া হয় বিলোনিয়া থানার পুলিশকে। তারপর বিষয়টি পুলিশ বিবেচনা করে দুজনকে থানায় নিয়ে আসতে চাইলে যুবতীর পরিবার বাধা দিয়ে গ্রামের সালিশি সভায় মীমাংসা করবে বলে দাবি করে। কিন্তু যুবকের পরিবারের কাছে যুবতীর পরিবার মোটা অংকের টাকা দাবি করে। কিন্তু যুবকের পরিবারের পক্ষ থেকে সে টাকা দিতে নারাজ। পরবর্তী সময়ে বিষয়টি আবারও থানা পর্যন্ত গড়ায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যুবতীর বৌদি তাদের দুজনকে বিদ্যুতিক খুঁটিতে যেভাবে বেঁধে মারধর করেছে তা অত্যন্ত নিন্দা জনক। এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছ থেকে দাবি উঠছে এ ধরনের মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার। কারণ দেশে আইনি রয়েছে। আইন আইনের পথে চলবে। রাস্তায় খুঁটিতে বেঁধে এভাবে মারধর করার অধিকার দেশের কোন নাগরিকেরই নেই।

মধ্যযুগীয় বর্বরতা শিকার হতে হলো এক যুবতীকে গ্রামবাসীর হাতে
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…
ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত
আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…
সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…


















