News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধ্যযুগীয় বর্বরতা শিকার হতে হলো  এক যুবতীকে গ্রামবাসীর হাতে
Image

মধ্যযুগীয় বর্বরতা শিকার হতে হলো  এক যুবতীকে গ্রামবাসীর হাতে

আগরতলা, ১৯ আগস্ট।। এক যুবতী মধ্যযুগীয় বর্বরতা শিকার হতে হলো গ্রামবাসীর হাতে। বিবাহিত যুবকের সাথে পরকীয়া সম্পর্কের জেরে এই ঘটনা বলে জানা যায়। ঘটনা শনিবার সাত সকালে বিলোনিয়া আইসি নগর মুন্ডা বস্তি এলাকায়। অবশেষে শনিবার যুবতীর ভাইয়ের স্ত্রী বৌদির হাতে ধরা পড়ে গোপন প্রেমের আঁতাত।
জানা যায়, এই বিষয়ে  বৌদি যখন ভাইকে জানাতো, তখন ভাই বিশ্বাস করত না বোন এরকম কাজ করবে। উল্টো নিজের স্ত্রীকে মারধর করতো বোনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে বলে। তারপরেই এদিন সকালে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক যুবতী এবং নজরে আসে এলাকার যুবকদেরও। ধরা খাওয়ার পরই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। কিন্তু গ্রামবাসী তাদের আটক করে। সাথে সাথে বৈদ্যুতিক খুঁটির সাথে প্রেমিক ও প্রেমিকা যুবতীকে বেঁধে রাখে। খবর দেওয়া হয় মেয়ের বাড়ি ও ছেলের বাড়ির লোকজনদের। খবর পেয়ে প্রেমিকের প্রথম স্ত্রী, দুই সন্তান, প্রেমিকের বাবা, ভাই ছুটে আসে। খবর দেওয়া হয় বিলোনিয়া থানার পুলিশকে। তারপর বিষয়টি পুলিশ বিবেচনা করে দুজনকে থানায় নিয়ে আসতে চাইলে যুবতীর পরিবার বাধা দিয়ে গ্রামের সালিশি সভায় মীমাংসা করবে বলে দাবি করে। কিন্তু যুবকের পরিবারের কাছে যুবতীর পরিবার মোটা অংকের টাকা  দাবি করে। কিন্তু যুবকের পরিবারের পক্ষ থেকে সে টাকা দিতে নারাজ। পরবর্তী সময়ে বিষয়টি আবারও থানা পর্যন্ত গড়ায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যুবতীর বৌদি তাদের দুজনকে বিদ্যুতিক খুঁটিতে যেভাবে বেঁধে মারধর করেছে তা অত্যন্ত নিন্দা জনক। এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছ থেকে দাবি উঠছে এ ধরনের মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার। কারণ দেশে আইনি রয়েছে। আইন আইনের পথে চলবে। রাস্তায় খুঁটিতে বেঁধে এভাবে মারধর করার অধিকার দেশের কোন নাগরিকেরই নেই।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top