News Flash

Image

পথ দুর্ঘটনায় আহত চারজন

আগরতলা, ১৯ আগস্ট।। তেলিয়ামুড়া খোয়াই সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত চারজন। ঘটনা শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানাধীন লালটিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন লালটিলা এলাকায় TR 06 3500 নম্বরের একটি যাত্রীবাহী অটো গাড়ির সঙ্গে TR 06 A 1942 নম্বরের একটি মালবাহী ছোট গাড়ির সংঘর্ষ হয়। এতে আহত হয় উভয় গাড়িতে থাকা মোট ৪ জন। ঘটনাটি প্রত্যক্ষ করে সাধারণ মানুষজন খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের অভিযোগ, অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে এলাকার একাংশ উশৃংখল ও মদ্যপ অবস্থায় থাকা যুবকরা তাদের গাড়ি ঘিরে ধরে এবং তাদের মারতে উদ্যত হয়। পরবর্তীতে সচেতন মানুষজনদের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এবং পরবর্তীতে স্থানীয় মানুষজন অপর আরেক ব্যক্তিকে ঘটনার স্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে।আহতরা হলো প্রণব দাস, তাপস দাস ও সুজিত দাস। তারা সকলেই মোহরছড়া এলাকার বাসিন্দা। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে আহত চারজনকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এদিকে থানা সূত্রের খবর, এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ রাতের অন্ধকারে নাকি প্রায় ৩০ মিনিট সময় তেলিয়ামুড়া খোয়াই সড়ক অবরোধ ছিল। যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতির স্বাভাবিক হয় বলে খবর।রাতের অন্ধকারে এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা লালটিলা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

Releated Posts

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top