News Flash

  • Home
  • দেশ
  • যাদবপুরকাণ্ডের প্রতিবাদে রাস্তা অবরোধের জেরে তীব্র যানজট,পড়ুয়াদের সঙ্গে বচসায় নিত্যযাত্রীরা
Image

যাদবপুরকাণ্ডের প্রতিবাদে রাস্তা অবরোধের জেরে তীব্র যানজট,পড়ুয়াদের সঙ্গে বচসায় নিত্যযাত্রীরা

কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধের জেরে তীব্র যানজটে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল গোটা রাস্তা। শুক্রবার এই পরিস্থিতিতে অবরোধকারীদের সঙ্গে বচসায় জড়ালেন পথচারীরা।

শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, নাগরিক সমাজ এবং রূপান্তরকামীদের মিছিল বেরিয়েছিল। সন্ধ্যায় ওই তিনটি মিছিলই যাদবপুর থানার মোড়ে এসে পৌঁছয়। সেখানে বিক্ষোভকারীদের অনেকেই রাস্তায় বসে পড়ে স্লোগান দেওয়া শুরু করেন। তিন মিছিলের জেরে চারদিক অবরুদ্ধ হয়ে ব্যাহত হয় যান চলাচল।

স্থানীয় সূ্ত্রে খবর, দীর্ঘ ক্ষণ পথ আটকে বিক্ষোভ চলায় ঢাকুরিয়া পর্যন্ত যানজট তৈরি হয়। এর জেরে ক্ষুব্ধ হন নিত্যযাত্রীরা। অফিস থেকে বাড়ি ফেরার পথে যানজটের জেরে নাকানিচোবানি খেতে হয় তাঁদের। অভিযোগ, অ্যাম্বুল্যান্সের মতো গাড়িও ছাড়তে রাজি হননি অবরোধকারীরা। এর পরেই বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে বচসায় জড়িয়েও পড়েন নিত্যযাত্রী এবং পথচারীরা।

পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে খোলা হয় অবরুদ্ধ হয়ে থাকা রাস্তার কিছু অংশ। ঢাকুরিয়ার দিক থেকে যাদবপুরের দিকে যাওয়া গাড়িগুলিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ইএম বাইপাস থেকে প্রিন্স আনওয়ার শাহ রোডের দিকে যাওয়া গাড়িগুলিকেও একে একে ছাড়া হচ্ছে। তবে অবরোধমুক্ত নয় ওই এলাকা।

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top